২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নগরীর খুলশী থানাধীন ১ নম্বর সড়কে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানাধীন ১ নম্বর সড়কে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাঙ্কস এসটি প্রপার্টিজ লিমিটেড নামে ওই নির্মাণ প্রতিষ্ঠানের পাঁচতলা থেকে পড়ে শ্রমিক মফিজুল ইসলাম (২০) মারা যান। তিনি কুড়িগ্রাম জেলার আলীপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। খুলশী থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মফিজুল নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল মারা যান বলে জানান চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক ইউসুফ হোসেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/১৯৩৩ ঘ.