২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর চিনিকলে আগুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে আগুনে আখের ছোবড়াসহ শেডের এক অংশ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

গাইবান্ধা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে আগুনে আখের ছোবড়াসহ শেডের এক অংশ পুড়ে গেছে। শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ হাজার টাকার মালামাল পুড়ে গেলেও মিলের যন্ত্রপাতির কোনো ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, আগামী ৯ ডিসেম্বর থেকে আখ মাড়াই শুরু হবে। এ জন্য মিলের পশ্চিমে রাখা আখের ছোবড়ার স্তূপগুলো ভেঙে ঠিক করা হচ্ছিলো। বেলা দেড়টার দিকে ওখানে নিয়োজিত শ্রমিকদের বিড়ির আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়। তিনি আরো জানান, বগুড়ার সোনাতলা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭১৪ ঘ.