ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম নুরুজ্জামান টুকু (২৮)। শুক্রবার রাত ৮টার দিকে কাজলা এলাকার কে কে টিম্বরের পাশের একটি পুরনো বাড়ির কক্ষ থেকে তার লাশ পুলিশ উদ্ধার করে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টুকুর ডান কান কেটে এবং ডান চোখ তুলে নেওয়া হয়।
টুকু যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্ত্রীকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়ায়।
টুকু তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পুলিশ কর্মকর্তা জাহেদুল জানান।
হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২০০ ঘ.
bdnews24