২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অধ্যাপক রাজিয়ার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইউ এ বি রাজিয়া আক্তার বানু মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইউ এ বি রাজিয়া আক্তার বানু মারা গেছেন। বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালের ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজিয়া আক্তার (৬৩) ক্যান্সারে ভুগছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানের স্ত্রী। রাজিয়া স্বামী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন। রাজিয়া আক্তার ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন এবং ১৯৯৫ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে টঙ্গীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.