২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শাখাঁরি বাজার জনসন রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাজি রমজান আলী (৬৫)। আহত আবদুল খালেক (৬৫) তার আত্মীয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাবলীগ জামাতের একটি দল হেঁটে যাচ্ছিলো। পেছন থেকে তানজিল পরিবহনের একটি বাস তাদেরকে থাক্কা দিলে রমজান ও খালেক আহত হন। সঙ্গীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে। এদিকে বাড্ডার জোয়ার সাহারায় মারধরের ঘটনায় আহত মুদি দোকানদার জয়নাল আবেদীন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকালে মারা গেছেন। বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার রাতে পানের পিক ফেলানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে জয়নাল আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪০৯ ঘ.