২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

সাভার, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন। এর জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুইঘণ্টা অবরোধ করেছে। এ সময় তারা ২০/২৫টি যানবাহন ভাংচুর করেছে। এতে সড়কের উভয় পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। বুধবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সালমা আক্তার (২৫) ওই এলাকার সোনিয়া গামের্ন্টসের অপারেটর। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনিয়া গামের্ন্টস ছুটি হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শ্রমিকরা সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে সালমা নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করে। দুইঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.