২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারান্দা খুঁড়ে শিশুর লাশ: খালার জবানবন্দি

চার বছর বয়সী মিমকে হত্যা করে মাটি চাপা দেওয়ার অভিযোগে বুধবার তার খালাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

বরগুনা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছর বয়সী মিমকে হত্যা করে মাটি চাপা দেওয়ার অভিযোগে বুধবার তার খালাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে নিহত শিশুর খালা মোর্শেদা বরগুনার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মাহামুদুর রহমানের আদালতে জবানবন্দি দেন। বরগুনা সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করলেও জবানবন্দিতে কী বলেছেন তা জানাতে পারেনি। থানার উপ-পরিদর্শক আবু হানিফ জানান, মঙ্গলবার মিমের বাবা নিজাম উদ্দিন দুইজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। আসামিরা হলেন মিমের খালা মোর্শেদা ও খালু শাহাবুদ্দিন। ওইদিন বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমিন উদ্দিনের সঙ্গে পুলিশ গিয়ে মোর্শেদার বসতঘরের বারান্দার মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার এবং মোর্শেদাকে করে। মোর্শেদা বেগম নিজে হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও স্বামীর সঙ্গে লাশ মাটিচাপা দিতে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন। মিমের খালু শাহাবুদ্দিন পলাতক রয়েছেন, বলেন পুলিশ কর্মকর্তা। শাহাবুদ্দিন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসরচর গ্রামের সফির উদ্দিনের ছেলে। তবে কী কারণে মিমকে হত্যা করা হয় তা পুলিশ জানাতে পারেনি। মিমের মা হলেন বরগুনা সদরের আঙ্গারপাড়া গ্রামের শান্তি বেগম এবং বাবা শরিয়তপুর সদরের মাওনপুর গ্রামের নিজাম উদ্দিন। তবে আঙ্গারপাড়া গ্রামে খালা মোর্শদার কাছে থাকতো। মামলার অভিযোগে বলা হয়েছে, ছয় বছর আগে শান্তি বেগমের সঙ্গে নিজাম উদ্দিন বেপারীর বিয়ে হয়। তারা ঢাকায় বসবাস করেন। শান্তি পোশাক কারখানা এবং নিজাম ফার্নিচারের দোকানে কাজ করেন। ঢাকায় রাখার অসুবিধার কারণে তিন মাস আগে তাদের চার বছরের মেয়ে মিমকে বরগুনায় তার খালার কাছে পাঠিয়ে দেন। এজন্য খালা মোর্শেদাকে মাসে আড়াই হাজার টাকা করে দিতেন তারা। অভিযোগে আরো বলা হয়, স¤প্রতি ঢাকা গিয়ে মিমের বাবা ও মাকে তারা বলেন- ডাকা নেওয়ার পথে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মিম হারিয়ে গেছে। প্রথমে এ কথা তাদের বিশ্বাস হলেও পরে বিষয়টি টের পেয়ে মামলা দায়ের করেন। মামলায় গত ১ নভেম্বর মোর্শেদা ও তার স্বামী শাহাবুদ্দিন মিমকে হত্যা করে লাশ মাটিচাপা দেয় বলে অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০৭ ঘ.