নেত্রকোনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছোঁরা এসিডে ঝলসে গেছে এক দম্পতি।
শুক্রবার রাতে গাওকান্দিয়া ইউনিয়নের নাওধারা গ্রামে এ ঘটনায় আহতরা হলেন শাহজাহান সিরাজ ও তার স্ত্রী আনোয়ারা বেগম।
তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে দুর্গাপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শাহজাহান সিরাজের সঙ্গে জমি নিয়ে চাচাত ভাই রফিকের বিরোধ চলছিল।
“এর জের ধরে রফিকের লোকজন শুক্রবার রাতে শাহজাহান সিরাজ ও তার স্ত্রী আনোয়ারা বেগমের উপর এসিড নিক্ষেপ করে,” বলেন তিনি।
এ ব্যাপারে রফিকসহ আটজনকে আসামি করে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩৫ ঘ.
bdnews24