পঞ্চগড়, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে যুবদলের দু’পক্ষ সম্মেলন ডাকায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেবদারুতলা ও এর আশেপাশ এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।
শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ আদেশ দেন বলে পুলিশ জানিয়েছে।
দেবীগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, জেলা বিএনপি সভাপতি মোজাহার হোসেন ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ সমর্থিত যুবদলের দুইটি গ্রুপ দেবদারুতলায় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেয়।
এতে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৭ ঘ.
bdnews24