খাগড়াছড়ি, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি সদরের জিয়ানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাতে দীঘিনালা সড়কে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন মোড়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রাত সোয়া ৮টার দিকে ঘটনাস্থল থেকে আবদুলের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে শনিবার সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। খুনিদের আটকের চেষ্টা চলছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, সদর থানার ওসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও জিয়া স্মৃতি সংসদ পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৫৪ ঘ.
bdnews24