ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষার ‘জি’ ও ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার ব্যবসায় প্রশাসন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এ ফল প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোবাইল অপারেটর টেলিটক’র এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীদের ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iubd.net থেকেও বিস্তারিত জানা যাবে।
‘জি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি; ব্যবস্থাপনা এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ‘ডি’ ইউনিটে উত্তীর্ণরা ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে ভর্তির সুযোগ পাবে।
‘জি’ ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে ডিন অফিসে অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ১১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ইউনিট সমন্বয়কারীর অফিসে অনুষ্ঠিত হবে।
গত রোববার (২০ নভেম্বর) ‘জি’ ইউনিট এবং সোমবার (২১ নভেম্বর) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24