২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেন্সিডিল বহনের দায়ে যাবজ্জীবন

ফেন্সিডিল বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

বরিশাল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেন্সিডিল বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে বরিশালের একটি আদালত। বুধবার বিশেষ জজ আদালতের বিচারক মো. শরিফউদ্দিন আজাদ এই সাজা দেন। দ-িত মো. নাসিরউদ্দিন (৩৫) সাতক্ষীরার কলারোয়ার শ্রীরামপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৫ মে নগরীর নথুল্লাহবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মহানগর ডিবি পুলিশ তিন লিটার তরল ফেন্সিডিলসহ নাসির উদ্দিনকে আটক করে। এই ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। গত ২৬ জুন ডিবির উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির অভিযোগপত্র দেন। মামলায় সাতজনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪১ ঘ.