২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলে পিটুনিতে ‘ডাকাত’ নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

টাঙ্গাইল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা। মঙ্গলবার গভীর রাতে রসুলপুর ইউনিয়নের খাজনাগড়া গ্রামে এ ঘটনায় নিহত হোসেন আলী (৪৫) পুটিয়াবাড়ী লক্ষ্মীন্দর গ্রামের ফালু মিয়ার ছেলে। ঘাটাইল থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, রাত ২টার দিকে খাজনাগড়া গ্রামের গজনবীরের বাড়িতে ৬/৭ জন ডাকাত জানালার গ্রিল কাটার সময় গৃহকর্তা টের পেয়ে চিৎকার শুরু করেন। এতে প্রতিবেশীরা এগিয়ে এলে অন্যরা পালিয়ে যায়। কিন্তু হোসেন আলী নামের একজনকে ধরে পিটুনি দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রিল কাটার যন্ত্রপাতি উদ্ধার করেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৭ ঘ.