২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে দু’দলের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরায় দু’দলের সংঘর্ষে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

শরীয়তপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরায় দু’দলের সংঘর্ষে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বড়গোপালপুর টেকের কান্দি গ্রামে এ সংঘর্ষে নিহত হন নূরজামান মাদবর (৬০)। আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার(৫০), রশিদ সরদার (৩৭), ইসমাইল দেওয়ান (৪০), খবির দেওয়ান (৩৫), কামাল খাঁ (২৫), মান্নান মুন্সী (৪০), ছালাম মাদবর (৫৫), আরজু মাদবর (৫০), ফোরকান মাদবর (৪২), নিহতের ছেলে পারভেজ মাদবর (২২) ও সবুজ হাওলাদার। তাদের জাজিরারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাজিরা থানার ওসি মো. এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে লিটু সরদারের সমর্থক ও আরজু মাদবরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। এ সময় উভয় গ্রুপের লোকজন দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করে। টেটাবিদ্ধ নূরজামান মাদবরকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার মৃত্যু হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৫৭ ঘ.