২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিবাহ প-: কনের বাবার জরিমানা

প্রশাসনের উদ্যোগে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক কিশোরীর বিয়ে প- হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

বাগেরহাট, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উদ্যোগে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক কিশোরীর বিয়ে প- হয়েছে। এ বিয়ে আয়োজনের অপরাধে এক হাজার টাকা জরিমানা দিতে হয়েছে কনের বাবাকে। সোমবার হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামে মাহাতাব ফকির তার বার বছরের মেয়ের বিয়ে দিতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জরিমানা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চিতলমারী থানার ওসি হাসান হাফিজুর রহমান। ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯২৯ সালের বাল্য বিবাহ প্রতিরোধ আইনের ১২ ধারা অনুয়ায়ী মেয়েটির বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়েটি শান্তিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বলে জানান তিনি। চিতলমারী উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ঝিমিরাণী ম-ল বিডিনিউজ টোয়েনিস্টফোর ডটকমকে জানান, ইউএনও পুলিশ নিয়ে বিয়ে বাড়ি আসার খবর জানতে পেরে বরপক্ষ ফিরে যায়। বিডিনিউজ টোয়েনিস্টফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৫ ঘ.