২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র পেটানো সেই শিক্ষকের বেতন বন্ধ

ছাত্রকে পেটানোর অপরাধে বরগুনার পাথরঘাটা উপজেলার ওই শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

বরগুনা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রকে পেটানোর অপরাধে বরগুনার পাথরঘাটা উপজেলার ওই শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মঙ্গলবার বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার জানান, পেটানোর প্রমাণ পাওয়ায় সহকারী শিক্ষক মলয় সিকদারের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দায়িত্ব পালন থেকে তাকে বিরত রাখা হয়েছে। এছাড়া নির্যাতনকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে বলেও এই শিক্ষা কর্মকর্তা জানান। দুষ্টুমি করায় চরদুয়ানী ইউনিয়নের বীণাপাণি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র শুভ ম-লকে (১১) বৃহস্পতিবার স্কুলের বারান্দায় বেঁধে পেটান শিক্ষক মলয় সিকদার। এতে অসুস্থ হয়ে পড়লে শুভকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খবরটি প্রকাশিত হয়। পাথরঘাটা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সহকারী শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ হাওলাদার, মোর্শেদ আলম ও নাসিম রানা ঘটনার তদন্ত করেন। মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। তদন্তে শিক্ষার্থীকে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি। অভিযুক্ত শিক্ষক মলয় সিকদার মারধরের কথা স্বীকার করলেও তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ‘অতটা’ মারেননি। এ বছরের ২৬ এপ্রিল ১১ ধরনের শারীরিক ও দুই ধরনের মানসিক শাস্তি নিষিদ্ধ করে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে এরপরও এ ধরনের কয়েকটি ঘটনা প্রকাশ হয়েছে। সর্বশেষ প্রকাশ হলো বরগুনার ঘটনাটি। শুভ ম-ল চরদুয়ানী ইউনিয়নের স্বপন ম-লর ছেলে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে শুভকে সোমবার রাতে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। বুধবার তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১৯ ঘ.