২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

নোয়াখালী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

নোয়াখালী, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন। সোমবার সকালে উত্তর সোনাপুরের আহম্মদিয়া স্কুল মোড়ে মেজবাহ উদ্দিন হারুনকে (৩০) একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। ঢাকায় নেওয়ার পথে বিকালে নোয়াখালী জেলা জজ আদালতের এই আইনজীবীর মৃত্যু হয়। হারুন নোয়াখালী পৌর এলাকার নিকাহ সিরাজ উদ্দৌলার ছেলে। এ ঘটনায় সোনাপুর-মাইজদী সড়ক একঘণ্টা অবরোধ এবং শহরে অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুদ্ধ জনতা। পরে পুলিশ ও আইনজীবী সমিতির নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, বেলা ১১টার দিকে মেজবাহ উদ্দিন হারুন বাসা থেকে মাইজদী যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। ঢাকায় নেওয়ার পথে বিকালে তার মৃত্যু হয়। এ খবর শুনে কয়েকশ’ বিক্ষুব্ধ জনতা সোনাপুর-মাইজদী সড়ক অবরোধ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.