২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরপ্রাপ্ত হাবিলদারের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের অবসরপ্রাপ্ত এক হাবিলদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের অবসরপ্রাপ্ত এক হাবিলদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কাইমপুর গ্রামে নিজ বাড়ির পাশে আবুল হাসেমের (৬০) লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ জসিম মিয়া (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। নিহতের স্ত্রী নাজমা আক্তার জানান, আবুল হাসেমকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার ভাতিজা সোহেল মিয়া ডেকে নিয়ে যায়। পরে তিনি আর ঘরে ফেরেননি। ভোরে ঘরের পাশে হাসেমের লাশ পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ও কসবা থানার ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, আবুল হাসেমকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। পারিবারিক কলহের জের ধরে হাসেম খুন হতে পারে জানিয়ে ওসি বলেন , এ বিষয়ে নিহতের স্ত্রী ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৭ ঘ.