২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ কোন দুঃখে: শাজাহান

মন্ত্রীদের কোনো ব্যর্থতা নেই দাবি বলে দাবি করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

মাদারীপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের কোনো ব্যর্থতা নেই দাবি বলে দাবি করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার মাদারীপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এই যে একটা গুজব, মন্ত্রীরা পদত্যাগ করবেন; কেন করবেন? কোন দুঃখে করবেন? "আমাদের কোনো কাজে কি কোনো ব্যর্থতা আছে? মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সদস্যরা অত্যন্ত সফলতার সঙ্গে সব কাজ করেছেন।" দুদিন আগে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে। আশরাফের পদত্যাগের একটি খবরও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বাংলা ভাষার সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ড। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মন্ত্রীর পদত্যাগের এ খবর নিছক গুজব বলে উড়িয়ে দেন। এরপর তাদেরও নিয়মিত কাজেই কাজেই দেখা গেছে। শাজাহান খান বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহণ ভাড়া বাড়া স্বাভাবিক। "লঞ্চ বা গাড়ির মালিকদের ব্যবসায়িক বিষয়টা বিবেচনায় আনতে হবে। সেই ক্ষেত্রে কিছুটা ভাড়া বৃদ্ধি অযৌক্তিক বিষয় বলে আমি মনে করি না," পরিবহণ শ্রমিক নেতা শাজাহান। তিনি জানান, নৌযান ও যানবাহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে মালিকদেরসহ সংশ্লিষ্টদের কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিই ভাড়ার বিষয়ে সুপারিশ দেবে। মাদারীপুরের সংসদ সদস্য শাজাহান খান বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অংশ নেন। সভা শেষে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০৬ ঘ.