২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় অস্ত্র, গুলি ও বোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 07:52 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

কুষ্টিয়া, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারায় অস্ত্র, গুলি ও বোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে ভেড়ামারার মির্জাপুর কবরাস্থানের পাশ থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আতাবুল ইসলাম (৩০) মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। ভেড়ামারা থানার ওসি আযম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর ৫টার দিকে জুনিয়াদহ ক্যাম্প পুলিশের টহল দলের সদস্যরা ভেড়ামারার মির্জাপুর কবরস্থানের পাশ থেকে আতাবুলকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি এলজি, বন্দুকের গুলি ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়। আতাবুলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা আযম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৩৫১ ঘ.