২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় 'নির্যাতনের' শিকার কুড়িগ্রামের শিশু

ঢাকার লক্ষ্মীবাজারে কুড়িগ্রামের এক শিশু গৃহকর্মীর উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

কুড়িগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার লক্ষ্মীবাজারে কুড়িগ্রামের এক শিশু গৃহকর্মীর উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশু মৌসুমীকে (৭) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নয়াডারা গ্রামের মো. জয়নালের মেয়ে। জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেড়মাস আগে রাহেনা বেগম (৪২) নামে তাদের এক প্রতিবেশীর বাসায় কাজে দেন মৌসুমীকে। রাহলার বাসা ঢাকার লক্ষ্মীবাজার জানালেও পুরোপুরি ঠিকানা বলতে পারেননি জয়নাল। তবে রাহেলা বেগম তাদের (জয়নাল) পাশের আব্দুল হাকিম পাড়া গ্রামের প্রয়াত রহিম উদ্দিনের মেয়ে বলে তিনি জানান। হাসপাতালে তিনি বলেন, তুচ্ছ ভুল-ভ্রান্তির কারণেও হাত-পা বেঁেধ তাকে পেটাতেন রাহেলা। খুন্তি গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়েছেন। ঈদের সময় জয়নাল ঢাকা গিয়ে অসুস্থ মেয়েকে দেখে নিয়ে আসেন বাড়িতে। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম জানান, মৌসুমীর পেছনে একটি বড় ক্ষত রয়েছে, যা সারতে সময় লাগবে। মৌসুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, কাজে ছোটখাট ভুল হলেও হাত-পা বেঁেধ তাকে বেদম মারধর করতেন রাহেলা। ঈদের আগের রাতে আচার খাওয়ার অপরাধে বেদম মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিষয়টি তার কাছে প্রথম শুনেছেন। তিনি বলেন, মেয়েটির বাড়ি তার থানায় (সদর) নয় বলে বিষয়টি তার এখতিয়ারের বাইরে। এটি উলিপুর থানার ব্যাপার। এদিকে স্থানীয় একটি বেসরকারি সংস্থা এফাদ'র পরিচালক সাইদা ইয়াসমিন বলেন, আপাতত তারা মেয়েটির চিকিৎসাসহ বিভিন্ন বিষয় দেখাশোনা করছেন। প্রয়োজনে আইনি সহায়তাও দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৮ ঘ.