২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ উদ্যোগ প্রত্যাশা

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ পেতে জাতিসংঘ মহাসচিবকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ পেতে জাতিসংঘ মহাসচিবকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বাংলাদেশ সফরের দিন দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠন 'ইন্টিগ্রেটেড স্যোশাল ডেভেলপম্যান্ট ইফোর্ট বাংলাদেশ (আইএসডিই)'। মানববন্ধন শেষে সমাবেশে অবিলম্বে ব্যাপক মাত্রায় কার্বন নির্গমন কমানোর আইনি বাধ্যবাধকতাপূর্ণ প্রটোকল গ্রহণসহ পাঁচটি দাবি উত্থাপন করা হয়। অন্য চারটি দাবি হলো- জাতিসংঘের তত্ত্বাবধানে জলবায়ু তহবিলের ন্যায্য ও রাষ্ট্রীয় অংশীদারিত্ব নিশ্চিত করা, জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের অন্তর্ভুক্তি বাতিল করা, জলবায়ু-বাস্তুচ্যুতদের সার্বজনীন মুক্ত মানুষ হিসাবে প্রবেশাধিকার দেওয়া এবং কার্বন বাণিজ্যের পরিকল্পনা বাতিল করা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন উন্নয়ন সংগঠন সংহতি প্রকাশ করেছে। ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশে ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএম) এ চট্টগ্রামের উপকুলীয় অঞ্চলের জনগণকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা এবং পাহাড় ধস থেকে জনসাধারণের জানমাল ও জীবন-জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান বক্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/১৮৫৫ ঘ.