গাজীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক মহিলা নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে মাটিকাটা রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ জানিয়েছে। তার পরনে লাল রংয়ের প্রিন্টের ম্যাকসি, হাতে শাঁখা ও কপালে সিঁদুর ছিল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশের টঙ্গি ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবুল খায়ের জানান, মাটিকাটা এলাকা থেকে ওই মহিলা রেল লাইন ধরে পশ্চিম দিকে হাঁটছিলেন। এ সময় রাজশাহীগামী একটি ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24