২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনা: দিনাজপুরে তিন ইউপি সদস্যসহ নিহত ৪

দিনাজপুরে দুটি সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার শশরা ইউনিয়ন পরিষদের তিন সদস্যসহ চারজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

দিনাজপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে দুটি সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার শশরা ইউনিয়ন পরিষদের তিন সদস্যসহ চারজনের মৃত্যু হয়েছে। কোতয়ালী থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, শনিবার দুপুরে সদর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ ইউপি সদস্য নিহত হন। এরা হলেন- শশরা ইউনিয়ন পরিষদের সদস্য জবেদা বেগম, নবেদা বেগম ও রবিউল ইসলাম। আর বীরগঞ্জ উপজেলার আমতলীতে মাইক্রোবাসের ধাক্কায় মারা যায় রাব্বি নামে ৭ বছর বয়সী এক শিশু। শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, একটি শালিস শেষে মোটর সাইকেলে করে ইউনিয়ন পরিষদে ফিরছিলেন তিন সদস্য। জবেদা বেগম ও নবেদা বেগম বসা ছিলেন পেছনে; চালাচ্ছিলেন রবিউল। মহাসড়কের ভোবাইনগর এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ওসি হাসান শামীম ইকবাল বলেন, "তিন ইউপি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।" বীরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম সিদ্দিকী জানান, উপজেলার আমতলী এলাকায় রাব্বি নামের এক শিশু রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৬১৮ ঘ.