জয়পুরহাট, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় শিশু ও নারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শুক্রবার বেলা ১২টার দিকে কয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানিয়েছেন।
এরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া গ্রামের রাধেশ ঘোষ (৬০), তার ছেলে সঞ্জীত ম-ল (৯), ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের মিলনী সরকার (৬০), বিনোদিনী ম-ল (৫৮), মাশাইল গ্রামের জ্যোৎস্না ম-ল (৩০), তার মেয়ে শিপ্রা ম-ল (১০) ও ছেলে নবজিৎ ম-ল (৬)।
এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা হয়েছে বলে জানান থানার ওসি আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৫৪ ঘ.
bdnews24