মাদারীপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের টেকেরহাট এলাকায় বাস চাপায় এক চামড়া ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত ছোমেদ কারিগর (৩৫) টেকেরহাটের হামিদ কারিগরের ছেলে।
রাজৈর থানার ওসি মো. নওশের আলী জানান, রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৩৯ ঘ.
bdnews24