২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে 'বিষাক্ত মদে' মৃত্যু: গ্রেপ্তার ২

'বিষাক্ত মদ' পান করে দুই যুবকের মৃত্যুর মামলায় রাজবাড়ী সদরের দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

রাজবাড়ী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিষাক্ত মদ' পান করে দুই যুবকের মৃত্যুর মামলায় রাজবাড়ী সদরের দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দত্ত হার্ডওয়ার থেকে গ্রেপ্তার দু'জন হলেন ওই দোকানের মালিক সন্তোষ কুমার দত্ত ও তার ছেলে সবুজ কুমার দত্ত। ওই দোকান থেকে ৯৮ লিটার স্পিরিট উদ্ধারও করা হয় বলে পুলিশ জানিয়েছে। এদিকে এই দুইজনকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজবাড়ী শহরে বুধবার দুপুরের পর ব্যবসায়ীরা অর্ধদিবস হরতাল পালন করেছে। ঈদের রাতে 'বিষাক্ত মদ' পান করে মারা যান সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের দুই যুবক। অসুস্থ হয় চারজন। রাজবাড়ী থানার ওসি হায়দার আলী জানান, মৃত শিপুর বড়ভাই আতাহার আলী এ ব্যাপারে গ্রেপ্তার ওই দুই ব্যাবসায়ীকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরো বলেন, গ্রেপ্তার দু'জনকে বুধবার আদালতে হাজির করা হলে বৃহস্পতিবার এ ব্যাপারে শুনানির দিন ধার্য করা হয়। এদিকে রাজবাড়ী চেম্বাস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের সমস্ত দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস হরতাল পালন করে। চেম্বাস সভাপতি জাকির হোসেন বলেন, হার্ডওয়ার দোকানে ব্যবহৃত স্পিরিট নেশাদ্রব্য নয়। এটি সাধারণত ফার্নিচারে বার্নিশের কাজে ব্যবহৃত হয়। এটি বিক্রির জন্য ওই ব্যবসায়ীদের বৈধ লাইসেন্সও রয়েছে। 'বিষাক্ত মদ' পান করে মারা যান সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের শিপু মোল্লা (২৩) ও সিদ্দিক মিজি (২৫)। অসুস্থ হন একই গ্রামের বাসিন্দা রিমন মোল্লা (২৬), সেতু ম- (২৫), জাহিদ ম-ল (২৪) ও নয়ন মোল্লা (১৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.