চাঁদপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একইস্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শোরশাক বাজার ও আশপাশ এলাকায় বুধবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জেম হোসাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বিকাল ৩টায় শোরশাক বাজারের একটি স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ মতবিনিময় সভার আয়োজন করে। একই সময়ে বিএনপিও সেখানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দেয়।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এ ব্যাপারে এলাকায় মাইকিং করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৯ ঘ.
bdnews24