২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 09:03 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দুপুরে কাফরুল থানাধীন উত্তর কাফরুল বউবাজার রোডস্থ বিসমিল্লাহ মসলা হাউজের সামনে থেকে তাদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারের প্রায় ২০ ঘণ্টা পর বুধবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে তা জানানো হয়। একটি পিস্তল এবং একটি রিভলবারসহ গ্রেপ্তারকৃতরা হলেন মো. মঞ্জুর মিয়া ওরফে মুন্না ভাই (৩২), মো. কামরুল হাসান খান (৩০) এবং মো. মামুন (২৮)। গত ২৪ সেপ্টেম্বর কাফরুলে নির্মাণাধীন একটি বাড়ির তত্বাবধায়ক দিদারের ডান পায়ে গুলি করে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতরা জড়িত বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫০৩ ঘ.