চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড থানা এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লেগে গ্যারেজ এবং দুটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ ফায়ার ব্রিগেড স্টেশনের কর্মকর্তা বিদু ভূষণ শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাটে এ ঘটনা ঘটে।
তিনি জানান, অটোরিকশা গ্যারেজে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ভাই ভাই স্টোর ও জাফর স্টোর নামের দুটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই গ্যারেজে থাকা রাখা দুটি অটোরিকশাও পুড়ে গেছে বলে বিদু ভূষণ জানান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/১৫০৯ ঘ.
bdnews24