২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাকসামে বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩

কুমিল্লার লাকসামে একটি যাত্রীবাহী বাস উল্টে মা ও মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

কুমিল্লা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার লাকসামে একটি যাত্রীবাহী বাস উল্টে মা ও মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ১০ জন। সোমবার দুপুর সোয়া ২টায় উপজেলার আলিশ্বর বৌদ্ধমন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোটের তেহরিয়া গ্রামের শাহিদা আক্তার (৩০) ও তার চার মাসের মেয়ে জান্নাত এবং কক্সবাজারের মহেশখালীর মিরাজুল ইসলাম (২২)। লাকসাম মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান সাংবাদিকদের জানান, যাত্রীবাহী বাসটি কুমিল্লা থেকে লাকসাম যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৪৫ ঘ.