২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে 'অপহৃত' মাদ্রাসা ছাত্র খুন

মুক্তিপণ না পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার এক মাদ্রাসা ছাত্রকে অপহরণকারীরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

গোপালগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণ না পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার এক মাদ্রাসা ছাত্রকে অপহরণকারীরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় ইমরুল কায়েস লেবু শেখ ( ১৬) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রোববার সকালে মুকসুদপুর উপজেলার ফকিরহাট খোলায় কুমার নদীতে তার লাশ পাওয়া যায়। ইমরুল কাশিয়ানীর কোরামাড়ি গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে ও ডহর নগর মাদ্রাসার ছাত্র। নিহতের প্রতিবেশী মনির শেখ ও খালাতো ভাই মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যায় মোবাইলে ফোনে সহপাঠী ও দূর সম্পর্কের আতœীয় হিটলু মোল্লা ইমরুলকে বাথানডাঙ্গা বাজারে ডেকে নেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শুক্রবার রাত ১টার দিকে সোহাগ নামে এক যুবক ইমরুলের মোবাইল ফোনের সাহায্যে পরিবারের সদস্যদের জানায় তাকে অপহরণ করা হয়েছে। তার মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করে। না দিলে ইমরুলকে হত্যা করা হবে বলে জানিয়ে ফোন বন্ধ করে দেয়। মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নওশের আলী জানান, কুমার নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্বজনরা ইমরুলের লাশ সনাক্ত করেছে। তার হাত-পা দড়ি দিয়ে বাঁধা এবং মুখে স্কচ টেপ লাগানো ছিল। ইমরুলের সহপাঠী বিল্লাল জানান, শুক্রবার সন্ধ্যায় ইমরুলের বোন শোভার খালু শ্বশুরের ছেলে হিটলু মোল্লা তাকে ফোনে ডেকে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫০ ঘ.