২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণীর লাশ ফেলে পালালো দুই যুবক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে এক অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ ফেলে পালিয়েছে দুই যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 06:12 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে এক অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ ফেলে পালিয়েছে দুই যুবক। রাত ৯টার দিকে প্রিন্টের জামা, লাল সালোয়ার ও লাল ওড়নাপরা ওই তরুণীকে (২২) জরুরি বিভাগে আনে দুই যুবক। পরে জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে ওয়ার্ডে নিয়ে গেলে ডাক্তার মেয়েটির মৃত্যু হয়েছে বলে জানান। এরই এক ফাঁকে যুবকরা কেটে পড়ে। মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ক্যাম্পের কনস্টেবল কামরুল ইসলাম। মৃতদেহের নিরাপত্তার দায়িত্বে থাকা এই পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবকরা লাশটি ফেলে পালিয়ে যাওয়ায় মেয়েটির পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০০৯ ঘ.