২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

দীর্ঘদিন পর চালুর এক সপ্তাহ না যেতেই দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

দিনাজপুর, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়ে›ি ফোর ডটকম)-দীর্ঘদিন পর চালুর এক সপ্তাহ না যেতেই দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে। বুধবার এই কেন্দ্রের দু'টি ইউনিটেই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানান কেন্দ্রের প্রধান নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল হক। ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ১২৫ মেগাওয়াটের দু'টি ইউনিট রয়েছে। প্রকৌশলী মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউনিট দু'টি দ্রুত চালু করতে প্রকৌশলীরা কাজ করছেন। তবে কবে নাগাদ তা চালু হবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। দেড় মাসেরও বেশি সময় এক নম্বর ইউনিট বন্ধ থাকার পর চীনা প্রকৌশলীরা অক্টোবরের শেষ সপ্তাহে চালু করেছিলেন। দুই নম্বর ইউনিটটিও বুধবার ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৯১০ ঘ.