ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অস্ত্র ও বোমাসহ নয় জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে গ্রেপ্তার এ সব ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ বলছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামাল ওরফে জনি (৩৫), আবুল হোসেন ওরফে আবুল( ৪৫), সেলিম খান (৫০),পলাশ কর্মকার (২৪),হাসান হাওলাদার (২০), ইউনুস আলী (৩০), কামাল হাওলাদার (৩৪), ইমরান হোসেন (৩৪) ও মীর হাসান (৩৫)।
তাদের কাছ থেকে একটি রিভলবার, পাঁচটি বোমা, দুটি ছোরা ও চারটি চাপাতি পাওয়া গেছে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ বলছে, ডাকাতি করার জন্য তারা ওই এলাকায় জড়ো হয়েছিলো।
এছাড়া মো. খালেক (৩০) নামে এক যুবককে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১১৬ ঘ.
bdnews24