২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন জনের ছবি বিকৃত করে তা বিলি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন জনের ছবি বিকৃত করে তা বিলি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ। তাড়াশ উপজেলার ওই দুই যুবকের বিরুদ্ধে একটি মামলার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। দুজন হলেন- তাড়াশ বাজারের স্টুডিও মালিক বিপ্লব ওরফে বিপুল (২০) এবং টুটুল (২১)। তারা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ছবি বিকৃত করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীর বিকৃত ছবি তৈরি করে বলে তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন। এ ঘটনায় তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান বাদি হয়ে মামলা করেন। আনোয়ার বলেন, "স্টুডিও ব্যবসায়ী বিপুল বেশ কিছুদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিকৃত ছবি তৈরী করে আসছে। এছাড়া তাড়াশের বিশিষ্ট ব্যক্তিদের মেয়েদের আপত্তিকর ছবি তৈরি করেও ব্যবসা করে আসছিলো তারা।" ওসি আতাউর রহমান জানান, বিপ্লবের দোকানের ব্যবহৃত কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এমআই/২২৫৪ ঘ.