২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে হরিণসহ দুই শিকারী আটক

সুন্দরবন থেকে শিকার করা একটি হরিণসহ দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

বাগেরহাট, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে শিকার করা একটি হরিণসহ দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ি সংলগ্ন খেজুরবাড়িয়া খাল এলাকা থেকে বন বিভাগ তাদের আটক করে বলে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানিয়েছেন। আটকরা হলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামের বিপুল মল্লিক (৩৫) এবং হরিচাঁদ মন্ডল (২৫)। তাদের কাছ থেকে একটি ট্রলার, ছয়শ' দড়ির ফাঁদ, দুটি দা, একটি ছুরি ও একটি বটি উদ্ধার করা হয়। এই ঘটনায় বনবিভাগের কোকিলমনি টহল ফাঁড়ির ওসি আমির হামজা বাদি হয়ে বন আইনে একটি মামলা করেছেন। শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে। মিহির কুমার দে বলেন, আমির হামজার নেতৃত্বে নিয়মিত টহল দেয়ার সময় বনকর্মীরা এই দুই জনকে আটক করে। তারা খালের পাড়ে শিকার করা একটি হরিণের চামড়া ছাড়াচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৭০৫ ঘ.