২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১৩ গার্মেন্টসকর্মী আহত

নগরীর বাকলিয়া থানাধীন তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৩ গার্মেন্টস কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 06:17 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানাধীন তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৩ গার্মেন্টস কর্মী আহত হয়েছেন। বাকলিয়া থানার পুলিশ সদস্য আসিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খলিল দিলওয়ারা সেলিম (কেডিএস) গার্মেন্টসের কর্মীদের নিয়ে বাসটি তৃতীয় কর্ণফুলী সেতুর উত্তর পাশে গোল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে আঘাত করে। এতে ওই গার্মেন্টসকর্মীরা আহত হন। তাৎক্ষণিক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- মুন্নী (২২), সুজন (৪৮), ফেরদৌস (২৫), আজিম (৩০), এমদাদ (২৫), বদিউল আলম (৩০), নুরুল আফসার (৩০), রীনা (১৯), মামুন (২৪), রুবি (২০), বেবি (৩০), পারভিন (১৯) ও পারভিন (২১)। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে গার্মেন্টস কর্মীদের চিকিৎসা চলছে। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/১২১৩ ঘ.