২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে গুলিতে ব্যবসায়ী নেতা নিহত

টাঙ্গাইল শহরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

টাঙ্গাইল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলায় নিহত সাদিকুর রহমান দিপু (৩০) শহরের ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দিপুর ভাই সায়েম। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল হাসান সাংবাদিকদের জানান, তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠান সিটি ইলেকট্রনিক্সে ঢুকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় তার ভাই সায়েম বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দিপুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। দিপু শহরের সাবালিয়া এলাকার ফজলুল করিমের ছেলে। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.