২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গুলি ও বোমা হামলায় ব্যবসায়ী আহত

খুলনার ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলি ও বোমা হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 04:48 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

খুলনা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলি ও বোমা হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছেন। শরাফপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ হামলায় আহত জাকির হোসেনকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া থানার ওসি আবদুল কাদের বেগ জানান, জাকির হোসেন স্থানীয় বাজার থেকে শরাফপুর গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে মওলানা ভাসানী ডিগ্রি কলেজের সামনে মোটরসাইকেলে আসা ২/৩ জন যুবক তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। তার ডান পায়ে একটি গুলি বিদ্ধ হয়। এরপর হামলাকারীরা একটি বিস্ফোরণ ঘটালে তার ডান হাতে আঘাত লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.