মুন্সীগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে মাওয়া লঞ্চ ঘাট সরছে না বলে নৌ-পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।
মঙ্গলবার থেকে চৌরাস্তার কাছে নতুন লঞ্চ ঘাট চালু করার ব্যাপারে মন্ত্রণালয়ের আগের নির্দেশ স্থগিত করা হয়েছে।
রাতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, লঞ্চ ঘাট স্থানান্তরের সিদ্ধান্তটি আপাতত স্থগিত রয়েছে।
মাওয়া বন্দর কর্মকর্তা বাবুলাল বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমাবার (৩১ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মফিজুর রহমান স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তা আসে।
ওই বার্তায় মঙ্গলবার থেকে মাওয়া লঞ্চ ঘাটটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বাবুলাল বৈদ্য আরো জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন এক কর্মকর্তা টেলিফোনে অপাতত লঞ্চঘাট স্থানান্তর না করার নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২১১ ঘ.
bdnews24