২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে একে-৪৭ রাইফেলের গুলি উদ্ধার

ঢাকার ধামরাই উপজেলা থেকে একে-৪৭ রাইফেলের বিপুল সংখ্যক গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

সাভার, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলা থেকে একে-৪৭ রাইফেলের বিপুল সংখ্যক গুলি উদ্ধার করেছে র‌্যাব। সোমবার রাতে বাঙ্গালপাড়ার একটি আমবাগানে মাটির নিচে ৬০১ রাউন্ড গুলি পাওয়া যায় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক মেজর আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়ায় ঈদগাঁ মাঠ সংলগ্ন একটি আমবাগানের ভিতরে মাটি খুঁড়ে ব্যাগভর্তি গুলিগুলো পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.