২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার এক যুগ পর রায়

মামলা হওয়ার এক যুগ পর পলাতক আসামির বিরুদ্ধে রায় দিয়েছে ঢাকার এক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা হওয়ার এক যুগ পর পলাতক আসামির বিরুদ্ধে রায় দিয়েছে ঢাকার এক আদালত। অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে মো. আজিম ওরফে নয়ন নামের ওই আসামাকি সোমবার ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার সাত নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. নূরুল ইসলাম সুমন এ রায় দেন। রাজধানীর গোপীবাগের বাসিন্দা নয়ন এখনো পলাতক। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৯ সালের ২৮ জুন গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডে রাত ৯টা ২০ মিনিটে তল্লাশির সময় নয়নের কাছে একটি অবৈধ রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ তালুকদার নয়নের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। নয়নকে তখন আটক করা হলেও স্থানীয় কিছু ব্যক্তি পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় উল্লেখ করে মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালের ২৫ জুলাই তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ২০ সেপ্টেম্বর জামিন নিয়ে পালিয়ে যান নয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/পিডি/১৮৪৯ ঘ.