২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানায় বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

গাজীপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানায় বিক্ষোভ হয়েছে। রোববার সকালে কালিয়াকৈরর দেওলিয়াবাড়ি এলাকায় পোশাক কারখানা ভয়েজার নিট কম্পোজিটরের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। গাজীপুরের শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্র"তি অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরের বেতন-ভাতাসহ ঈদ বোনাস ৩০ অক্টোবর পরিশোধ না করায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। যোগাযোগের চেষ্টা কারেও মালিকপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। এদিকে সরেজমিনে দেখা গেছে, শ্রমিকরা কারখানা চত্বরেই বিক্ষোভ করছে। তবে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে মালিকপক্ষের কেউ আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৫৪৯ ঘ.