খুলনা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দিঘলিয়া উপজেলায় এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হন তিনজন।
শুক্রবার সন্ধ্যায় নাসিম শেখের (২২) উপর হামলা চালানো হয়। রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।
আহত পল্টু (২২), জাকির (২১) ও আজিজুলকে (২২) দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপি এ জামলার জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করলেও আওয়ামী লীগ তা অস্বীকার করেছে।
এদিকে এ হত্যাকা-ের প্রতিবাদে যুবদল তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দিঘলিয়া থানার ওসি নাসিম খান জানান, বিকালে একটি মিলাদ মাহফিলে যাওয়ার সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে নাসিম শেখের কথা কাটাকাটি হয়।
সন্ধ্যায় মাহফিল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। তাকে বাঁচাতে গেলে তিনজন আহত হন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সোয়া ৯টার দিকে নাসিমের মৃত্যু হয়।
ওসি আরো বলেন, আশিক নামের স্থানীয় এক যুবকের সঙ্গে নাসিমের পূর্ব শত্রুতা ছিলো। এ কারণে তার ওপর হামলা চালানো হয়। হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এখনো মামলা হয়নি বলে জানান তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা অভিযোগ করেন, এ হত্যাকা-ে আওয়মী লীগ জড়িত।
তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এ অভিযোগ অস্বীকার বলেন, যাচাইবাছাই না করেই কারো ওপর দোষ চাপানো সুষ্ঠু রাজনীতি নয়।
তিন দিনের কর্মসূচি
এই হত্যাকা-ের প্রতিবাদে মহানগর ও জেলা যুবদল তিন দিনের কর্মসূচি দিয়েছে।
এরমধ্যে রয়েছে শনিবার কালোব্যাচ ধারণ, রোববার বিকালে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ এবং সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24