২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

বরিশালে ফুটবল খেলা নিয়ে দু'দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

বরিশাল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ফুটবল খেলা নিয়ে দু'দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে শনিবার সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে পুলিশ জানায়। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-পরিষদের সদস্য সচিব মো. হারুন-অর-রশিদ জানান, টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় গৌরনদী একাদশের বিরুদ্ধে উজিরপুর ফুটবল একাদশ ৪-১ গোলে জয়লাভ করে। তিনি বলেন, খেলা চলাকালীন দু'পক্ষের কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যঅয় সিএন্ডবি রোডে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একটি বাসও ভাংচুর করা হয় বলে ওই কর্মকর্তা জানান। কোতোয়ালি মডেল থানার ওসি মতিয়ার রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি, বলেন পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২১ ঘ.