২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে চালকলে ডাকাতি

জয়পুরহাট সদরের হালট্টি গ্রামে শুক্রবার গভীর রাতে একটি চালকলে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

জয়পুরহাট, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সদরের হালট্টি গ্রামে শুক্রবার গভীর রাতে একটি চালকলে ডাকাতি হয়েছে। মিল মালিক বেলাল হোসেন জানান, ২০-২৫ জন ডাকাত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মিলের ভিতর ঢুকে তাকেসহ (বেলাল) চার শ্রমিককে মারধর করে বেঁধে পাশের ধান ক্ষেতে ফেলে রাখে। ডাকাতরা প্রায় ৪০হাজার কেজি চাল, দুইটি ইলেট্রিক মোটর, জ্বালানি তেল ও নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল দুইটি ট্রাকে তুলে নিয়ে যায়। পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩৬ ঘ.