মাগুরা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলার কাপাসহাটি এলাকায় ফটকি নদীতে জেলেদের জালে একটি মৃত শুশুক আটকা পড়েছে।
বৃহস্পতিবার রাতে মহম্মদ আলী নামের এক জেলের জালে শুশুকুট আটকা পড়ে। শুক্রবার সকালে এটি নদী থেকে তোলা হয়।
ডলফিন গোষ্ঠভুক্ত এট প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট।
জেলে মহম্মদ আলী সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে তাদের জালে মৃত শুশুকটি আটকা পড়ে।
শুক্রবার সকালে এলাকাবাসীর সহায়তায় তা ডাঙ্গায় তোলা হয়।
বেশ ক'দিন আগেই এটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এটি থেকে দুর্গন্ধ বের হচ্ছে, বলেন তিনি।
এ ব্যাপারে মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকার বলেন, "এটি মিঠা পানির শুশুক প্রজাতির একটি ডলফিন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24