২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা গেছে, ৭ নভেম্বর ঈদ

দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৭ নভেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৭ নভেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদুল আজহার দিনের ঘোষণা দেওয়া হয়। এর আগেই কয়েকটি স্থান থেকে চাঁদ দেখার খবর আসে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়ার অনুপস্থিতিতে ইসলামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক একরামুল হক বৈঠকে সভাপতিত্ব করেন। হজ ব্যবস্থাপনার তদারকিতে ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরব রয়েছেন বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮১০ ঘ.