২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

চাঁদপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের এনায়েতপুর পুলিশ চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কচুয়া উপজেলার মথুরাপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৩২), তার মেয়ে নুরুন্নাহার (৯), একই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে খুকি (২৮), শাহরাস্তি উপজেলার দোপাল্লা গ্রামের হাসমতউল্লা তালুকদারের ছেলে আজিজ (২৪) এবং অটোরিকশা চালক আবদুল মান্নান (৩৫)। এসআই জাহিদ জানান, শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি হাজীগঞ্জে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। চালক মান্নানকে গুরুতর আহত অবস্থায় হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে মারা যান তিনি। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায় বলে এসআই জাহিদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৬৫৬ ঘ.